,

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

news-image

আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি ‘গ’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার দুপুর ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেছেন ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
এবারের ভর্তি পরীক্ষায় ‘গ’ ইউনিটে পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ। এই ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে এবার আবেদনকারী ছিল ৪৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ হাজার ৯৫৬ জন। পাস করেছে ৭ হাজার ১৯৪ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস পাঠিয়ে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  থেকে পরীক্ষার ফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইল থেকে DU লিখে স্পেস দিয়ে GA লিখে স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে। পরে তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
 
পাসকৃত ছাত্রছাত্রীদের আগামী ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
 
এছাড়া কোটায় আবেদনকারীদের ২১ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে। সেইসঙ্গে যথাযথভাবে তা পূরণ করে ওই অফিসেই জমা দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ