,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি হোটেল ও রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এই আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, অভিযান চলাকালে শহরের গোবিন্দ হোটেলকে লাইসেন্স না থাকাসহ নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ৩০ হাজার, কোর্ট রোডস্থ রাজমনি হোটেলকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও লাইসেন্স না থাকার অভিযোগে ২০ হাজার ও একই এলাকার আবাসিক হোটেল আল মাহিরকে মূল্য তালিকা না থাকার অভিযোগে পাঁচ হাজার এবং পুরাতন জেল রোডের মেরিডিয়ান কাচ্চি এন্ড কাবাব হাউজকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ প্রদানে সহায়াতার অভিযোগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানির টেকনিশিয়ান ফয়েজ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর