ফারিয়া এখনো ‘দিল সে বাচ্চা’!

news-image

লাক্স তারকা ফারিয়া শাহরিনের এখনো বিয়ের বয়স হয়নি। বিয়ে নিয়ে ভাববার সময় আসেনি। তিনি বিয়েকে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন। তার মতে, ভালোবাসা করে নাকি তার কোন লাভ নেই! ফারিয়া মনের কথা ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন,  এখন বিয়ে নিয়ে কোন পরিকল্পনা নেই। 'বিবাহ' নামটা শুনলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ভয় পাই অনেক। যতই বলি ওরে লাভ করি, তারে লাভ করি কোন লাভ নেই। যার সঙ্গে আল্লাহ লিখে রাখছে তার সঙ্গেই হবে। কোন কার্টুন জানি আমাকে বউ বউ ডাকবে এই টেনশনে আমার ঘুম হারাম! কিন্তু যে আমার কাজকে রেসপেক্ট করবে। আমাকে বুঝবে আমার সততার কদর করবে, আল্লাহ যেন তাকেই আমার লাইফ পার্টনার করেন। বাট এখনই না প্লিজ। বন্ধ করেন বিবাহের প্রপোজাল দেয়া। আমি এখনো 'দিল সে বাচ্চা।
 
উল্লেখ্য, ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে মিডিয়ায় আসেন ফারিয়া। মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ে ব্যস্ত এ তারকা সম্প্রতি একটি দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন। সর্বশেষ ঈদে তাহসান ও মোশাররফ করিমের বিপরীতে 'আজ শুভদিন' সহ আরো বেশ কটি নাটকে দেখা গেছে তাকে। সামিয়া জামান পরিচালিত 'আকাশ কতো দুরে' সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ