,

সিনেমায় আসছেন মিরা? মুখ খুললেন শহীদ

news-image

শহীদ কাপুরের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই মিরা রাজপুতকে নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছে। একটাই প্রশ্ন, তিনি কি ছবিতে আসবেন? জবাব দিতে মুখ খুলেছেন হার্টথ্রব তারকা স্বামী শহীদ। হাসতে হাসতে মিডিয়াকে জানালেন, এই মুহূর্তে মিরা তার পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন।

'হায়দার' তারকা এখন ব্যস্ত আছেন বিকাশ ভালের 'শানদার' ছবিটি নিয়ে। বিয়ের আগে শহীদ-মিরা মিডিয়ার আড়ালে থাকার চেষ্টা করলেও এখন তাদের মধ্যে তেমন লুকোচুরি নেই।

মিরাকে নিয়ে শহীদ এখন খোলামেলা কথা বলতেই পছন্দ করেন। তাদের জীবন নিয়ে কিছু বিষয় মিডিয়ার কাছে পরিষ্কার রাখা প্রয়োজন বলে মনে করেন শহীদ। মিরার সিনেমায় আসা নিয়ে বেশ গুজব ছড়িয়ে পড়ে। পরিষ্কার করতে শহীদ জানান, আমার মনে হয় এ ব্যাপারে আমারই কিছু বলা উচিত। সম্প্রতি আমার জীবনের বড় ঘটনাগুলোর একটি ঘটে গেছে। তা হলো, মিরাকে বিয়ে করেছি। এমন ঘটনা একবারই ঘটে। এমন নয় যে বিয়ে করতেই থাকবো, হাসিমুখে বললেন তারকা। তাই গুজবের ইতি চান তারকা। মিরার সিনেমায় আসার বিষয়ে কোনো প্রসঙ্গই ওঠেনি। কাজেই মিডিয়ার অস্থিরতার কিছু নেই, বললেন শহীদ।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ