বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘুষিতে দাঁত উধাও !

news-image

এক ঘুষিতে দাঁত উধাও! এ কেমন দৃশ্য। হ্যাঁ এমনই দৃশ্য করতে হয়েছে অভিনেতা সজলকে। অাজ ছোট পর্দার জনপ্রিয় মুখ সজল অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রানআউট’ মুক্তি পেয়েছে। ছবিটি সারা দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানান তিনি। এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল। অভিনয়ের পাশাপাশি ছবির পোশাক, অ্যাকশনও গানের পারফরমেন্সে ভিন্নতা রয়েছে তার। তন্ময় তানসেন পরিচালিত এ ছবিতে নিজেকে তুলে ধরেছেন একেবারেই নতুনরূপে। সজল বলেন, চলচ্চিত্র আমার স্বপ্নের জায়গা। এ ছবিতে আমার চরিত্রের নাম কিশোর। এ ছবিতে একটি মফস্বল থেকে আসা ছেলে কিভাবে খুনি হয়ে ওঠে তা গল্পে ফুটে ওঠেছে। এজন্য চরিত্র নিয়ে খেলা করতে হয়েছে আমাকে। মারপিট ও গানে থাকছে ভিন্নতা। আশা করি, দর্শকরা পছন্দ করবেন।

ছবিতে মজার ঘটনা নিয়ে তিনি জানান, অ্যাকশন দৃশ্যে এক ঘুষিতে দাঁত উধাও করে দিয়েছিলেন এক ভিলেনের। কারণ পরিচালকের কথা ছিল, ভিলেনের রি-অ্যাকশন ভালো পেতে হবে। এভাবে প্রথমে হালকা, এরপর আরো জোরে। এছাড়া মিঠু বিশ্বাসের নিকট মারপিটের প্রশিক্ষনও নিয়ে কাজ করতে হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে রানআউট-এর জন্য। ‘রানআউট’ তন্ময় তানসেনের দ্বিতীয় চলচ্চিত্র। এ ছবিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, ওমর সানি, তারিক আনাম খান প্রমুখ। ‘রানআউট’ ছবির একটি আইটেম গানে অভিনয় করেছেন নায়লা নাঈম।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন