বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন ট্যাক্সি সার্ভিস

news-image

মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন ট্যাক্সি সার্ভিস উবাররের আদলে রিকশা সার্ভিসের জন্য লাহোরে অ্যাপস চালু করেছে পাকিস্তানের এক দল তরুণ উদ্যোক্তা। 
ব্যস্ততম শহরটিতে ক্রমবর্ধমান মানুষের ভিড়ে গণপরিবহনগুলো চাপ বাড়ছে। বাস ও ভ্যানগুলোতে থাকে অনেক বেশি ভিড়। আর ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ি অনেক বেশি ব্যয়বহুল। একারণে সেখানকার মানুষের রিকশাই একমাত্র উপায়। এই সমস্যা উপলব্ধি করে যাত্রীদের মোবাইল ফোনে রিকশা সেবা দেয়ার জন্য অ্যাপস তৈরি করেন শামির খান ও তার পাঁচ বন্ধু। তাদের প্রতিষ্ঠানটির নাম ‘ট্রাভেলি’। ট্রাভেলির প্রধান নির্বাহী শামির খান জানান, পরীক্ষামূলকভাবে তারা দুটি ব্যস্ত এলাকায় এই সেবা চালু করেন। ঐ এলাকা দুটিতে ব্যাপক সাড়া পেয়েছি। এমনকি গভীর রাতেও তাদের ফোন পাচ্ছি। তিনি জানান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষ করার পর তারা পরিবহন অ্যাপস উন্নয়ন বিষয়ক পাঞ্জাব সরকারের একটি প্রকল্পে কাজ করেছিলেন। সেখান থেকেই নতুন এই অ্যাপসটি তৈরির উত্সাহ পেয়েছেন তারা। শিগগিরই তাদের সেবার পরিধি আরো বাড়াবেন বলেও জানান তিনি। খবর: এএফপি।   

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন