,

ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের শত্রুতায় দুই কান কাটা গেল ছোট ভাইয়ের

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের সঙ্গে শত্রুতার কারণে প্রতিপক্ষের লোকজন ছোট ভাইয়ের দুই কান কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত মামনু (২২) নামের ওই যুবকে শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামুন সদর উপজেলার কাছাইট গ্রামের শহীদ মিয়ার ছেলে।
আহতদের বড় ভাই হুমায়ূন জানান, গত ৮ মাস আগে হুমায়ূনের সঙ্গে সদর উপজেলার কাছাইট গ্রামের শহীদ মিয়ার ছেলে সাঈদ মিয়ার মোবাইল ফোনের ব্যাটারি নিয়ে বিরোধ ঘটে। সাঈদ মিয়া কাছাইট আলিয়া মাদরাসা সংলগ্ন একটি দোকানে তার মোবাইল ফোন মেরামত করতে দেন। পরে সেখান থেকে সাঈদের মোবাইলের ব্যাটারিটি চুরি হয়ে যায়। এ নিয়ে দোকানির সঙ্গে সাঈদের তর্ক-বিতর্ক হয়। এ সময় পাশের দোকানে থাকা হুমায়ূন এসে সাঈদকে থামাতে এলে তার সঙ্গেও তর্কে লিপ্ত হয় সাঈদ। এ ঘটনার পর সাঈদ তার লোকজন নিয়ে হুমায়ূনের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদেরকে পিটিয়ে আহত করে। এসব ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা-পাল্টা মামলা দায়ের করে। তবে সাঈদের দায়েরকৃত মামলায় হুমায়ূনসহ তার পরিবারের পাঁচ সদস্য এক মাসের কারাভোগ করেন। তবে এতেও ক্ষান্ত হননি সাঈদ। কারাগার থেকে বের হয়ে আসার পর হুমায়ূনের উপর প্রতিশোধ নিতে আরো বেপরোয়া হয়ে ওঠেন সাঈদ। এরই জের ধরে শুক্রবার সকালে হুমায়ূনের ছোট ভাই মামুন ব্রাহ্মণাবড়িয়া জেলা শহরের দিকে আসার পথে কাছাইট গ্রামের পার্শ্ববর্তী কাঞ্চনপুরে সাঈদের সহযোগী মলাই মেম্বারের বাড়ির সামনে আসামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা সাঈদের সহযোগীরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলার এক পর্যায়ে মামুনের দুটি কানই ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় হামলাকারীরা। পরে মামুনের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ