,

কসবায় ৮ মাদকসেবীর কারাদণ্ড

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক সেবন, বিক্রি ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে আট যুবককে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুল ইসলাম এ আদেশ দেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ জানান, ওই আট যুবক কসবা পৌর শহরের আড়াইবাড়ি এলাকার একটি বাড়িতে মাদক সেবন, বিক্রি ও অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে রাত ১১টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দুই বছর করে কারাদণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্তদের নাম জানা যায়নি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ