বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের অধিকার আদায়ে মাঠে নেমেছেন তমা মির্জা

news-image

৪ বছর কেটে গেল। তবুও প্রেমের অধিকার আদায় করতে পারেননি তমা মির্জা। আজ থেকে ৪ বছর আগে শুরু হয়েছিল তার অভিনীত ‘প্রেমের অধিকার’ ছবির শুটিং। পরিচালনা করছিলেন মোস্তাফিজুর রহমান বাবু।tomamiz দীর্ঘ এ সময়ের মধ্যে ছবির শুটিং শেষ করতে পারেননি পরিচালক। এ ছবির পর তমার হাতেও আর কোনো ছবি ছিল না বলে তাকেও বেকার থাকতে হয়েছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও শুরু হচ্ছে এ ছবির শুটিং। চলতি মাসের শেষের দিকে ফের অধিকার আদায়ে মাঠে নামবেন তমা। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রযোজকের অনিয়মিত অর্থলগ্নির কারণে ছবির কাজ শেষ হয়নি। দেশের বাইরে থাকাতে অল্প করে ছবির কাজ করার অর্থ ছাড় দিয়েছেন তিনি। যার কারণে দীর্ঘ সময় লেগে যায়। এবার চূড়ান্ত কথা হয়েছে। আশা করছি টানা কাজ করে ছবির শুটিং শেষ করতে পারব।’ ছবির ছয়টি গানের মধ্যে চারটি গানের কাজ সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রুু কিশোর, এসআই টুটুল, মনির খান ও কনা। বাকি দুটি গানের রেকর্ডিং আগামী মাসে হবে বলে পরিচালক জানান।
 

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন