বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের রণবির, ক্যাট: অনুষ্কা, কোহলি

Veratঅনলাইন ডেস্ক : দুই জনপ্রিয় জুটি নিয়ে আবারও ঝড় উঠেছে বলিউডপাড়ায়!

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচিত যে জুটি সম্পর্কে মাঝে ভাঙন ধরেছিল বলে ধারণা করা হয়েছিল, এখন আবার তারা একসঙ্গে।

রণবির, ক্যাট ছুটি কাটাছেন দক্ষিণ শ্রীলঙ্কায়। ‘বম্বে ভেলভেট’’ ছবির কাজে শ্রীলঙ্কায় গিয়েছেন রণবির। সেখানেই তার সঙ্গে কিছুটা সময় কাটাতে উড়ে গেছেন ক্যাটরিনা।

এদিকে, অনুষ্কা শর্মাও ওই একই ছবির কাজে এখন শ্রীলঙ্কায়। আর তার সঙ্গে সেখানে কিছুটা একান্তমুহূর্ত কাটাতে গিয়েছিলেন বিরাট কোহলি। বিচে একান্তে ঘনিষ্ঠভাবে দেখাও গেছে এই দুজনকে।

শোনা যাচ্ছে, দক্ষিণ শ্রীলঙ্কার টিসায় রণবির, ক্যাটরিনা: বিরাট, অনুষ্কা একসঙ্গে সিনেমা দেখতেও গেছেন। তবে প্রকাশ্যে এই স্পেশাল ডেটের কথা স্বীকার করেননি কেউই।

 

এ জাতীয় আরও খবর