,

মেডিকেল ভর্তিচ্ছুদের অনশন অব্যাহত

news-image

প্রশ্ন ফাঁসের অভিযোগে ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে মেডিকেল ভর্তিচ্ছুদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করছেন তারা। এদিকে বুধবার অনশন চলাকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। আন্দোলনকারীরা জানান, পরীক্ষা পুনরায় গ্রহণ বা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার ব্যবস্থা না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। তারা বলেন, ‘প্রশ্ন ফাঁসের যাবতীয় প্রমাণাদি থাকা সত্ত্বেও কেন সরকার এ বিষয়ে কথা বলছে না, সেটি আমাদের বোধগম্য নয়।’ তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান দাবি করেন, পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা যুক্তিযুক্ত নয়, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতমাস থেকে এ কর্মসূচি পালন করছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। সূত্র: ইত্তেফাক – 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে