,

ব্রাহ্মণবাড়িয়ার নোমান সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত

news-image

সৌদি আরবের ইয়াম্বু শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল হক নোমান (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। নিহত নোমান ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া পোয়া পুকুর পাড়ের ৭১২ নম্বর বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল হক কালামের ছোট ছেলে।নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মো. রিয়াজুল হক মামুন।তিনি জানান, সেখানকার ইয়াম্বু শহরে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো নোমান। বিকেলে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।পারিবারিক সূত্র জানায়, ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট নোমানের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছিল। সম্প্রতি তার দেশে ফেরার কথা ছিল। বুধবার দুপুরে বড় ভাই মো. নাজমুল হক সুমনের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ  কথা হয় তার।

বুধবার রাত ১০টার দিকে সরেজমিন মধ্যপাড়ার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, মৃত্যুর খবরে পাড়া প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেছেন। তার বৃদ্ধ বাবা-মা কান্নায় ভেঙে পড়ছেন। প্রতিবেশী ও স্বজনরা তাদের সান্ত্বনা দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে