,

এবার পরিচালনায় , দশ লাখে দুই শার্ট

news-image

 

শেষ ছবি 'মা মা'তে তিনি ছিলেন স্তন ক্যান্সার আক্রান্ত এক শিক্ষিকা। এ ছবিতে অভিনয় করতে গিয়েই বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের লড়াই সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করেন পেনেলোপি ক্রুজ। এ চিন্তা থেকেই নিজের পরের প্রজেক্টে বিষয় হিসেবে বেছে নিয়েছেন অসুস্থতাকেই। বিষয় শিশুদের লিউকোমনিয়া, নাম ঠিক না হওয়া এ তথ্যচিত্রটি পরিচালনা করবেন অস্কারজয়ী এই স্প্যানিশ অভিনেত্রী নিজেই। এটাই হবে তাঁর প্রথম পরিচালনা। 'মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করতে চাই। অনেকেরই এ রোগ সম্পর্কে ভালো ধারণা নেই'-বলেন পেনেলোপি। এ তথ্যচিত্রের শুটিং করতে গিয়ে রোগাক্রান্ত প্রচুর শিশুর সঙ্গে কথা বলতে হবে। যা তাঁর অভিজ্ঞতাকেই আরো সমৃদ্ধ করবে বলে মনে করছেন স্প্যানিশ অভিনেত্রী, 'রোগাক্রান্ত, রোগ থেকে সেরে ওঠা প্রচুর শিশু, তাদের অভিভাবকদের সঙ্গে কথা হবে। অনেক অনেক গল্প জানতে পারব। এগুলো সবার সঙ্গে ভাগ করে নিতে পারলে রোগ সম্পর্কে সচেতনতা অনেক বাড়বে।' 


দশ লাখে দুই শার্ট 

মাত্র সাড়ে চার হাজার রুপি। সেটাই কিনা হয়ে গেল ১০ লাখ! সবার মতো অবাক বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াও। কয়েক দিন আগেই তিনি গিয়েছিলেন ইন্দোনেশিয়ায়। জাকার্তায় ঘোরাঘুরির ফাঁকে কেনাকাটার জন্য ঢুঁ মারেন স্থানীয় একটি শপিং মলে। সেখানে দুটি শার্ট খুবই পছন্দ হয় 'ইশকজাদে' অভিনেত্রীর। poriniti

শার্ট দুটির দাম? প্রায় ১০ লাখ ইন্দোনেশীয় রুপিয়া! দাম শুনে প্রথমে চোখ কপালে উঠেছিল পরিণীতিরও। শান্ত হলেন ভারতীয় রুপির সঙ্গে স্থানীয় রুপিয়ার বিনিময় হার শুনে। শার্ট দুটির দাম ১০ লাখ রুপিয়া হলেও সেটা কিনতে পরিণীতির খরচ হবে সাড়ে চার হাজার ভারতীয় রুপির কিছু বেশি। এ ঘটনা নিজের ফেসবুক পেইজে দিয়ে 'কিল দিল' তারকা মজা করে লিখেছেন, 'দশ লাখ দিয়ে দুটি শার্ট কিনলাম! জাকার্তায় পাগলপ্রায় অবস্থা।' 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে