,

দর্শকরা আমাকে একটি ভিন্ন চরিত্রে দেখতে পাবেন: মীম , ইচ্ছে আছে চলচ্চিত্রে কাজ করার

news-image

বিদ্যা সিনহা মীম। লাক্স চ্যানেল আই খ্যাত দেশের জনপ্রিয় অভিনেত্রী। দেশের নাটক-টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি খুব বেশি নিয়মিত না হলেও কাজ করেছেন বেশকিছু চলচ্চিত্রে। আর তিনি তার অভিনয় প্রতিভার ওপর ভর করে কাজ করেছেন বেশ কয়েকটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রেও। আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক’ শিরোনামের চলচ্চিত্রটি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে কালীপূজায় মুক্তি পাওয়ার কথা চলছে মীম অভিনীত নতুন এই চলচ্চিত্রটি। নতুন এই চলচ্চিত্রটিতে মীমের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহম।
 
এ বিষয়ে মীম জানান, ‘অভিনয়ের ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করে। আর যৌথ প্রযোজনায় আমার ‘ব্ল্যাক’ শিরোনামের পরবর্তী চলচ্চিত্রটি মুক্তি পাবে আসন্ন কালীপূজায়। এই চলচ্চিত্রটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সোহম। সেক্ষেত্রে আমার মনে হয় সোহম খুবই ভালো একজন অভিনেতা। আমার নতুন এই চলচ্চিত্রটিতে দর্শকরা আমাকে একটি ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। চলচ্চিত্রটি একটি ভিন্ন প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। আর আমি এই চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী।’

 

ইচ্ছে আছে চলচ্চিত্রে কাজ করার

সাবেক লাক্স চ্যানেল আই সুপার স্টার সামিয়া সাইদ। বাংলাদেশের নাট্য জগতের খুব পরিচিত একটি মুখ তিনি। মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত কাজ করে যাচ্ছেন দেশের নাটক ও টেলিফিল্মে। দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেলে খুললেই দেখা যায় তাকে। আর এ বিষয়ে সামিয়া জানান, ‘নিয়মিত কাজ করে যাচ্ছি নাটক ও টেলিফিল্মে। এর মাঝে এন টিভিতে ‘বাক্সবন্দি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে কাজ করছি। এছাড়া ‘ধন্নী মেয়ে’ শিরোনামের একটি নাটকে কাজ করে যাচ্ছি। আরও বেশকিছু নাটকের কাজ হাতে আছে। খুব শীঘ্রই সেই কাজগুলোতেও হাত দিতে পারবো আশা করছি।’samia
নাটক-টেলিফিল্মের পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে কাজ করা প্রসঙ্গে সামিয়া জানান, ‘বেশকিছু চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পাচ্ছি আর আমার ইচ্ছেও আছে দেশিয় চলচ্চিত্রে অভিনয় করার। আর এ জন্য আমার মনে হয় আমি এখনও প্রস্তুত না, তাই এখন প্রস্তুতি নিচ্ছি। আশা করি সামনের নতুন কোনো চলচ্চিত্রের কাজে হাত দিতে পারবো।’

 

 

 

 

 

 

 


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ