রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের স্থান হওয়ায় স্কাউটিং কার্যক্রম গতিশীল হবে -জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, নতুন প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম প্রয়োজন। তাই স্কাউটিং কার্যক্রম গতিশীল করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে জেলা প্রশাসনের উদ্যোগে স্কাউট ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য সুলতানপুর ইউনিয়নের পাথৈরহাতা মৌজায় ১৫ শতাংশ জমি দীর্ঘ মেয়াদে বন্দোবস্ত প্রদান করা হয়েছে। এতে আগামী দিনে  ব্রাহ্মণবাড়িয়ার স্কাউটিং ঐতিহ্য  আরও বিকশিত হবে। 
গত সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জমি বন্দোবস্ত প্রদান করে জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মুহম্মদ কাজলের হাতে দলিল হস্তান্তর কালে এ কথা বলেন । এসময়ে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আজাদ ছাল্লাল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সামসুল হক, সহকারী কমিশনার ভ’মি এ এস এম ম্ইানুদ্দিন, , বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ কমিশনার এবি এম আবুল হাশেম, জেলা স্কাউটস এর সহ সভাপতি ফরিদ আহমেদ  সহ স্কাউটস এর প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর