,

‘গ্ল্যামার নয়, পারফরম্যান্সই আসল’ ,দীপিকার হাসির ক্লাব

news-image

গ্ল্যামার ও সৌন্দর্য্যের রানি হিসবে তাকে উল্লেখ করা হয়। প্রাক্তন বিশ্বসুন্দরী তিনি। সফল নায়িকা। আজও তার রূপের রহস্য নিয়ে উৎসাহী টিনেজাররা। বহু পুরুষের হার্টথ্রব তিনি। তবুও সেই গ্ল্যামারের ঐশ্বর্যকে বয়ে নিয়ে বেড়াতে নারাজ ঐশ্বর্য রাই বচ্চন। তিনি জানান, তার কাছে গ্ল্যামারের চেয়ে পারফরম্যান্সের গুরুত্ব বেশি। 
সন্তান জন্মানোর পর দীর্ঘ পাঁচ বছর পর রূপালি পর্দায় ফিরে আসছেন ৪১ বছরের এই অভিনেত্রী। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার অভিনীত ছবি 'জাজবা'। তারই প্রোমোতে এসে বচ্চন পরিবারের ঘরণী জানালেন, অনেকেই মনে করেছিলেন, কামব্যাক ছবিতে তিনি গ্ল্যামারাস রোলই বেছে নেবেন। কিন্তু, উল্টোটাই ঘটেছে।
aysiray
 
ঐশ্বর্য বলেন, তিনি ছবির জগতে এসেছিলেন মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর। তখন সকলেই মনে করেছিলেন, যেহেতু তিনি মডেলিংয়ে রপ্ত ও বিশ্বসুন্দরী হয়েছেন, তাই গ্ল্যামারাস রোল ছাড়া অভিনয় করবেন না। তাদের ধারনা ছিল, ঐশ্বর্য মানেই গ্ল্যামার। কিন্তু সব ধারনাকে ভুল প্রমাণ করে তিনি মোহললাল, তাব্বু, রেবতীর সঙ্গে দক্ষিণী ছবি ‘ইরুবর’-এ প্রথম অভিনয়ের সিদ্ধান্ত নেন। ঐশ্বর্য জানান, তিনি চেয়েছিলেন, গ্ল্যামারের দুনিয়া থেকে আলাদা হয়ে শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে।
 
'জাজবা'-তে ঐশ্বর্যকে মায়ের চরিত্রে দেখা যাবে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী জানান, এই রোল করতে গিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন তিনি।

 

দীপিকার হাসির ক্লাব


এক সময় মানসিক অবসাদগ্রস্ত হয়ে চিকিৎসার আশ্রয় নিয়েছিলেন বলিউডের সফল তারকা দীপিকা পাড়ূকোন। তার পরপরই নিজে একটি হাসির ক্লাব প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছিলেন ২৯ বছর বয়সী এ তারকা। আর এ স্বপ্ন বাস্তবে পরিণত হলো এ মাসের ১০ তারিখ। 'লাইভ, লাভ, লাফ' নামে একটি ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে শুরু করেন তিনি।dipike বলিউডের অনেক তারকা তার এ ক্লাবের উদ্বোধনীতে হাজির হয়ে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। দীপিকা জানান, এ ফাউন্ডেশনটি একজন মানুষের মানসিক অবসাদ দূর করে মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে সাহায্য করবে। তিনি আরও বলেন, 'আমার ছোট্ট অভিজ্ঞতা থেকেই এ ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। আমি মনে করি, সবাই তাদের এ রকম ছোট যোগ্যতায় বিভিন্নতা সৃষ্টি করতে পারে। আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন হওয়া উচিত এবং অন্যের জন্য কাজ করা উচিত।'

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ