,

বাজারে আসছে প্রথম ‘রোবট ফোন’

news-image

 জাপানি বহুজাতিক সংস্থা শার্প খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে প্রথম ‘রোবট ফোন’। সেই ‘রোবট ফোন’ এতটাই ছোট হবে, যে কারর পকেটে সেই ফোন ঢুকে যাবে। এই ফোনের নাম দেওয়া হয়েছে, ‘রোবোহন’। এই ফোনের সাহায্যে কল করা যাবে, নাচ করা যাবে, ছবি তোলা যাবে, ম্যাপ দেখানো যাবে এবং আরও অনেক কাজেই এই রোবট ফোনের মাধ্যমে করা যাবে। এই ফোনটি তৈরি করেছেন টোকিওর জনপ্রিয় প্রফেসর এবং রোবট বিশেষজ্ঞ টোমোটাকা তাকাহাসি। আগামী বছরই এই ফোন বাজারে এসে পড়বে। এই টাচস্ক্রিন রোবট ফোনটি আকারে ছোট এবং নিয়ন্ত্রণ করাও খুব সহজ। হোম স্ক্রিনে চারটে আইকন দেওয়া থাকবে। ‘রোবোহন’ ব্যবহার করার সর্বপ্রথম নিয়ম হল এর সঙ্গে কথা বলতে হবে। টাচস্ক্রিন পরবর্তী পর্যায়ে ব্যবহার করা যাবে, জানানো হয়েছে শার্প-এর আধিকারিকদের তরফে। রোবট ফোনের পিছনে দু ইঞ্চির স্ক্রিন রয়েছে এবং সামনে দিকে ইন-বিল্ট ক্যামেরা ও প্রজেক্টর থাকবে। এছাড়া রোবট ফোনের হাত-পা থাকবে, প্রয়োজন পড়লে ফোনটি নাচবেও, তবে ভালভাবে অনুরোধ করতে হবে। রোবট ফোনের সাহায্যে কল করা যাবে, ছবি তোলা যাবে, মেমো তুলতে পারা যাবে, বার্তার উত্তর দিতে পারবে এই ফোনটি। ছোট প্রজেক্টরের সাহায্যে ছবি ও ভিডিও চলবে। যেখানে হোক দাঁড়িয়ে কাজ করতে পারবে রোবট ফোনটি, ছবিও তুলতে পারবে। লোকের মুখ ও গলার আওয়াজও আলাদা করে সনাক্ত করতে পারবে রোবট ফোনটি। ব্যবহারকারীকে আলাদা করে চিনতেও পারবে। ফোনটির দাম খুব তাড়াতাড়িই জানিয়ে দেবে শার্প-এর কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ