রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাৎ

news-image

ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তা ও জেলা হিসাবরক্ষণ অফিসের ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এ মামলা করেন।দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৬ জন এবং সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা যোগসাজশের মাধ্যমে সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাৎ করেন। এ সময় তারা মোট ১৬ কোটি ৬ লাখ ২ হাজার টাকা একাধিকবার পরিশোধ এবং যোগফল বেশি করে দেখান।পরে দুদক এ বিষয়ে তদন্ত শুরু করে ও প্রাথমিক তদন্ত শেষে সত্যতা পাওয়ার পর সোমবার মামলাটি দায়ের করা হয়।এখন মামলাটি তদন্তের অনুমতির জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বর্তমানে অভিযুক্ত কর্মকর্তাদের কেউ অবসরে আবার কেউ কেউ বিভিন্ন জেলায় কর্মরত আছেন।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর