,

হলিক্রস কলেজে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

news-image

সেরাদের পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হলো ‘প্রাণ ম্যাংগো-হলিক্রস কলেজ-২০১৫’ বিজ্ঞান উৎসব। প্রতিযোগিতায় রাজধানীর ১৭টি কলেজের তিনশ’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবে প্রদর্শিত ৭৩টি প্রজেক্ট এর মধ্য থেকে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। দুইদিন ব্যাপী এই উৎসব ৯ অক্টোবর শুরু হয়ে ১০ অক্টোবর বিকেলে শেষ হয়। ১৩তম আন্ত: কলেজ বিজ্ঞান উৎসব প্রাণ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।   

হলিক্রস কলেজ সায়েন্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে ছিল প্রকল্প প্রদর্শণী, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, অপরাধী সনাক্তকরণ, দেয়াল পত্রিকা প্রদর্শনী, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রুবিকস কিউব প্রতিযোগিতাসহ প্রভৃতি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. আনোয়ার বলেন, বাঙালি জাতির ডিএনএ অনেক সমৃদ্ধ। বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরাই এক সময় সারাবিশ্বের বুকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের মুখ উজ্জ্বল করবে। প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক এর সহকারী ব্র্যান্ড ম্যানেজার গিয়াসউদ্দিন বলেন, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা উৎসাহিত করতে প্রাণ সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জেসমিন, বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. কায়কোবাদ এবং হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ