,

জবিতে ভর্তি পরীক্ষায় সহায়তার অভিযোগে শিক্ষক বরখাস্ত

news-image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে সহায়তার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের নাম মো. মেজবাহ-উল-আজম সওদাগর। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই শিক্ষক পরীক্ষা হলে তার এক আত্মীয়কে (পরীক্ষার্থী) কয়েকটি প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সামান্য অনৈতিক কার্যক্রমও প্রশ্রয় দেয়া হয় না। তাই ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি জানতে মেজবাহ-উল-আজম সওদাগরের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তার মোবাইলফোব বন্ধ পাওয়া যায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের গণসংযোগ কর্মকর্তা ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেজবাহ-উল-আজম সওদাগরকে বিশ্ববিদ্যালয়ের চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে জানানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর