বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এখন আগের চেয়ে সিরিয়াস

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। লাক্স সুপার স্টারের মাধ্যমে ক্যারিয়ারের যাত্রা শুরু হলেও নিজের অভিনয় প্রতিভার দ্বারা খুব অল্প সময়ের মধ্যেই একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এদেশের শোবিজ অঙ্গনে। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে প্রতিটি কাজই চ্যালেঞ্জ নিয়ে করেন তিনি।1444506733
 
এ সম্পর্কে মেহজাবীন বলেন, ‘অভিনয়ে এখন আমি আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে উঠেছি। কারণ আমি নিজেকে একজন অভিনেত্রী পরিচয় দিতেই স্বাচ্ছন্দবোধ করি। তাই সবার সহযোগিতায় নিজেকে অভিনয়ে সমৃদ্ধ করে তুলতে চাচ্ছি। আমার সহকর্মীরা আমাকে যেমন সহযোগিতা করেন ঠিক তেমনি পরিচালক থেকে শুরু করে প্রতিটি নাটকের ইউনিটের সবাই আমাকে সহযোগিতা করেন।’
 
মেহজাবীন বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থিত হন তার ভক্তদের মাঝে। আর তারই ধারাবাহিকতায় গত ঈদেও দুটি ভিন্ন ধরনের চরিত্রের নাটক দেখা যায় এই অভিনেত্রীকে। বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়া দুটি নাটকের একটিতে তোতলা একটি মেয়ের চরিত্রে এবং অন্যটিতে একইসঙ্গে একজনের প্রেমিকা ও একজনের স্ত্রী রূপে দেখায় যায় তাকে।
 
এবারই  প্রথম তোতলা একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তবে প্রতিটি চরিত্রেই তার অভিনয়শৈলী দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি।
 
এদিকে, ঈদের পর আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন মেহজাবীন। আর তারই ধারাবাহিকতায় ‘ব্রেক আপ ব্রেক ডাউন’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা