সপরিবারে দেখা উচিত নয় বলিউডের যে ১০ সিনেমা
সিনেমা তৈরি হয় দর্শকের জন্য। তবে সব ছবি কি সবার সঙ্গে দেখার মতো? না। সামাজিক ও পারিবারিক অবস্থানের ওপর নির্ভর করে বেছে নিতে হয় ছবি। কিংবা বলা ভালো দেখার তালিকা থেকে বাদ দেওয়া ভালো কিছু ছবি। তেমনই ১০টি বলিউডি ছবি যা বাবা-মা কিংবা পরিবারের সঙ্গে বসে দেখা ঠিক নয়?
অ্যালোন : ২০১৫ সালের শুরুর দিকের কথা। মুক্তি পায় বিপাশার এই ছবি, সঙ্গে করণ সিং গ্রাভোর। হরর তকমা নিয়ে ছবিটি যৌনতায় ভরপুর। আর তাই ছবিটি দেখতে চাইলে বাবা-মায়ের সঙ্গে এড়ানোই ভালো।
নাশা : কনট্রোভার্সি কুইন পুনম পান্ডের ছবিতে রগরগে যৌনতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে পরিচালক অমিত সাক্সেনার ভাষ্যমতে, অসম বয়সী শরীরী প্রেম দেখাতে চেয়েছেন তিনি।
টারজান : বিশ্বব্যাপী টারজানের জনপ্রিয়তা অ্যাডভেঞ্চারের কারণেই। তবে ১৯৮৫ সালের বলিউডি এ ছবিতে অশালীন উপস্থিতির কারণেই কালো তালিকাভুক্ত এ ছবি।
ডার্টি পিকচার : বিদ্যা বালান প্রশংসা এবং পুরস্কারে ভেসেছেন এ ছবিটি করে। দক্ষিণি সুপারস্টার সিল্ক স্মিতার জীবনভিত্তিক এ ছবিটি দেখা উচিত সকলেরই। তবে সেটা অবশ্যই বাবা-মায়ের সঙ্গে নয়, বিব্রতবোধ করতে পারেন আপনি।
বিএ পাস : ছবির পোস্টার এবং ট্রেলরেই যৌনতার ছড়াছড়ি। হবে না কেন? ছবির বিষয়বস্তুই তো প্রাপ্তবয়স্ক।
এক পাহেলি লীলা : সানি লিওন বলে কথা- তবে পরিচালকের অবদান অস্বীকার করা যাবে না। বিভিন্ন সময়ের প্রেমের গল্প তুলে ধরতে গিয়ে যৌনতার কাহিনী তুলে ধরেছেন রূপালি পর্দায়।
গ্যাংস অব ওয়েসিপুর : অনুরাগ কাশ্যপের এ ছবিটি সিনেপ্রেমীদের হৃদয়ে যোগ করে ভিন্ন মাত্রা। তবে সামাজিক ও যৌন রাজনীতির এ ছবিটি বাবা মায়ের সঙ্গে দেখার মতো না।
জিসম : স্বার্থসিদ্ধিতে প্রেম কিংবা শরীরী ব্যবহার- এ ছবিতে ফুটে উঠেছে স্পষ্ট। তাই জন আব্রাহাম ও বিপাশা বসুর এ ছবিটি পরিবারের সঙ্গে নয়।
জুলি : নেহা ধুপিয়ার এ ছবিটিও বলা চলে কালো তালিকাভূক্ত। ছবির বিষয়বস্তু ভিন্ন, তাই খোলামেলা শরীর কিংবা যৌন অভিব্যক্তি- সবাইকে নিয়ে দেখা যায় না।
জিসম ২ : আবারও প্রসঙ্গ সানি লিওন। এ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন প্রাক্তন এই পর্ন স্টার। আর ছবির নামেই যেহেতু শরীর, তাই তার শরীরী খেলা একলাই উপভোগ্য।











