বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জেঠাগ্রাম পূর্বপাড়া রাস্তা আলোকিত করণের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া : শুক্রবার বিকালে নাসিরনগর উপজেলা গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম পূর্বপাড়ার রাস্তায় স্থায়ীভাবে রাতের বেলা আলোকিত করণের সুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে লাইটিং এর উদ্বোধন করা হয়েছে। জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের উদ্যোগে আলোকসজ্জার ব্যবস্থা উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান জেঠাগ্রাম পূর্বপাড়া ঈদগাহ্ চত্বরে অনুষ্ঠিত হয়। তরুন সংঘের সভাপতি খালেক চৌধুরী হৃদয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের উপদেষ্টা সদস্য হুমায়ুন রেজা চৌধুরী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,আশার ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর রেজা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ চৌধুরী, শিক্ষক কাজী ইসমাইল হোসেন, মাওলানা মহিউদ্দিন খান,শেখ তজু মিয়া,শাহাজান খান,মিজান খান,কাজী আবদুল করিম টেনু,মিজান চৌধুরী, তরুন সংঘের সাবেক সভাপতি তানভীর হোসাইন,কাজী মোঃ সোহাগ আহম্মেদ,অজিদুর রহমান,মাহমুদুর রহমান প্রমূখ । অনুষ্ঠান শেষে সুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে লাইটিং এর উদ্বোধন করা হয়। ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের সভাপতি খালেক চৌধুরী হৃদয়ের জানান, সংঘের সকল সদস্যাসহ এলাকাবাসীর সহায়তায় এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন,বিনামূল্যে রক্তদান, বৃক্ষ রোপন,বাৎসরিক তাফসির মাহফিলসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। 
 

 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে