শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্ট ওয়ান্টেড প্রিয়াঙ্কা চোপড়া, টিভি শো কোয়ান্টিকোতে খোলামেলা দৃশ্যে প্রিয়াঙ্কা

টিভি সিরিজ 'কোয়ান্টিকো'র কল্যাণে মার্কিন মুলুক থেকে ভারত-সবখানেই আলোচিত প্রিয়াঙ্কা চোপড়া। মানুষের এ আগ্রহই তাঁকে ভারতের 'মোস্ট সেনসেশনাল সেলিব্রিটি' তালিকার শীর্ষে জায়গা করে দিয়েছে। অনলাইনে সবচেয়ে বেশি খোঁজ করা তারকাদের এ তালিকা প্রকাশ করেছে ইনটেল সিকিউরিটি। যেখানে গত বছর শীর্ষে থাকা আলিয়া ভাটকে সরিয়ে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। অনেকটা আশ্চর্যভাবেই তালিকার দুই ও তিনে স্থান পেয়েছেন শ্রদ্ধা কাপুর ও কপিল শর্মা। তবে খুশির সঙ্গে এ তালিকার শীর্ষে থাকাটা তারকাদের জন্য ঝুঁকিরও হতে পারে। ইনটেল জানিয়েছে, যেসব তারকাকে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয় তাঁদের ছবি, রিয়েলিটি শো বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিকে সাইবার অপরাধীদের নজর থাকে বেশি।pic-04_277018

 

টিভি শো কোয়ান্টিকোতে খোলামেলা দৃশ্যে প্রিয়াঙ্কা

আমেরিকান টিভি শো কোয়ান্টিকো-তে খোলামেলা দৃশ্যে দারুণ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও ওই দৃশ্যের বেশ কিছু অংশ মূল শো থেকে বাদ পড়েছে। বুধবার থেকে শুরু হলো প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত বিগ বাজেটের আন্তর্জাতিক টিভি শো কোয়ান্টিকো। তবে তার আগে আমেরিকার বিভিন্ন টিভি চ্যানেলে তার প্রোমো দেখে উচ্ছ্বসিত দেশ-বিদেশের দর্শক। ট্রেলার-এ তাঁর ইংরেজি উচ্চারণ এবং গাড়ির ভিতর যৌনতার দৃশ্যে সাবলীল অভিনয় দেখে চোখ কপালে উঠেছে অনেকের। যদিও মূল এপিসোড থেকে সেই দৃশ্যের বেশ কিছু অংশ কাটছাঁট করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে আনসেন্সরড ভিডিও ক্লিপিংস যথারীতি ফাঁস হয়ে গিয়েছে।piyanka6

বিদেশি টিভি সিরিয়ালে যৌনতার দৃশ্যে অভিনয় করতে কেমন লাগল? প্রিয়াঙ্কা জানিয়েছেন, প্রায় এক শ সহ-অভিনেতা ও কলাকুশলীর সামনে ওই দৃশ্যে অভিনয় করতে বেশ বিব্রত বোধ করেছেন। তাঁর বয়ানে, বলিউডি ছবির মতোই ব্যাপার। যাই হোক, বেশ অস্বস্তিকর। প্রায় এক শ লোকের সামনে অন্তরঙ্গ মুহূর্তের অভিনয় করা যথেষ্ট চ্যালেঞ্জের। ওটা এমন এক দৃশ্য যার শুটিং যত তাড়াতাড়ি সম্ভব শেষ হলে যেন হাঁফ ছেড়ে বাঁচা যায়।