,

ইন্দোনেশিয়ায় নতুন প্রজাতির ইঁদুর আবিস্কার

news-image

আবোলতাবোল-এর হাঁসজারুকে মনে পড়ে? যে হাঁস নয়, সজারুও নয়। আদ্যোপান্ত হাঁসজারু। এরা অবশ্য জাতে ইঁদুর। যদিও নাকটা তাদের ঠিক শুয়োরের মতো! নাকের ছিদ্র দু’টি তো এক্কেবারেই পূর্ণ বয়স্ক শুয়োরের মতো! কান দু’টিও চেনা ইঁদুরের মতো নয়। খরগোশের কানের মতো লম্বা! মুখটাও বেশ বড়সড়। দেখে মনে হয় যেন ইঁদুর, শুয়োর আর খরগোশের হাইব্রিড! ইঁদুরের এই নতুন প্রজাতির আবিস্কার হয়েছে সম্প্রতি ইন্দোনেশিয়ায়। এদের বৈজ্ঞানিক নাম-‘হিওরিনোমিস স্টুয়েম্পকেই’। জাকার্তার মিউজিয়াম ভিক্টোরিয়ার কিউরেটর কেভিন রোয়ে এই নতুন প্রজাতির ইঁদুর আবিস্কারের খবর দিয়েছেন। বলেছেন, ‘‘এখনও পর্যন্ত এই প্রজাতির ইঁদুর বিশ্বের কোথাও দেখা যায়নি।’’
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একেবারেই নতুন প্রজাতির এই ইঁদুর মিলেছে পাঁচটি। গত জানুয়ারিতে যাদের সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া আর আমেরিকার ইঁদুর-বিশেষজ্ঞরা। এদের খোঁজে জোর তল্লাশি চলছে এখন সুলাওয়েসি দ্বীপের ঝোপে-জঙ্গলে। এমন ইঁদুর সেখানে আর না-পাওয়া গেলে, তা হবে বিরল প্রজাতি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে