শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখের ব্যায়ামে তারুণ্য ধরে রাখুন

news-image

১. বিস্ময় প্রকাশ : কিছু দেখে বিস্মিত হলে আমরা চোখ দুটি যেন কপালে তুলতে চাই। এটা কিন্তু দারুণ এক ব্যায়াম। ভ্রুজোড়া ওপরের দিকে তুলুন। এতে কপালের পেশির ব্যায়াম হয় এবং বলিরেখা পড়ে না।

২. ভ্রূকুটি : বিরক্তির প্রকাশ কিংবা রাগ প্রদর্শনে ভ্রূকুটি করি আমরা। এ কাজটি যদি ব্যায়ামের উদ্দেশ্যে দিনে তিন-চারবার করেন, তবে কপালের পেশি আরাম পাবে। কপালের পেশি সহজে টানটান ভাব হারাবে না।

৩. চোখ পিটপিট করা : টানা চার সেকেন্ড ধরে চোখ পিটপিট করুন। এটা ছন্দের সঙ্গে করার চেষ্টা করবেন। এ কাজে চোখ যথেষ্ট পরিমাণ হাইড্রেটেড থাকে। চোখের চারদিকের পেশি শিথিল হয়।

৪. চিবাতে থাকুন : ঠিক যেন চুইংগাম খাচ্ছেন-এভাবে চিবাতে থাকুন। এতে গালের চমৎকার ব্যায়াম হয়। টানা কয়েক সেকেন্ড ধরে কয়েকবার করলেই উপকার মিলবে।

৫. বেলুন ফোলানো : দুই গাল এমনভাবে ফোলান যেন একটি বেলুন ফোলাচ্ছেন। হাসির ফলে ঠোঁটের দুই পাশে যে রেখা পড়ে, এই ব্যায়ামে তা চলে যায়। কয়েক সেকেন্ড মুখ ফুলিয়ে বসে থাকুন।

৬. চোয়ালের ব্যায়াম : চোয়ালের নিচের অংশ নিচের দিকে নামিয়ে দিন, ঠিক যেন কিছু একটা দেখে বিস্ময়ে 'হাঁ' হয়ে গেছেন। টানা ১০ সেকেন্ড এ অবস্থায় থাকলে দেখবেন দুই কানের নিচের দিকে টান অনুভূত হচ্ছে। এবার মুখ বন্ধ করুন। গোটা প্রক্রিয়া টানা ১০ বার করুন। এতে চোয়ালের ভাঁজ চলে যাবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ