,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি পুকুরে মৎস্যপোনা অবমুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার ৪টি পুকুরে ১৯৬ কেজি বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করলেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী এম.পি। সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মৎস্য অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের আওতায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে তিনি জেলা প্রশাসকের বাংলোর পুকুর (অবকাশ সংলগ্ন পুকুর), পুলিশ সুপারের বাংলোর পুকুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পুকুর এবং পিটিআই’র পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করেন।
মৎস্য পোনা অবমুক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জেলা যুবলীগ, জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৪টি পুকুরে অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী এম.পি ৪৯ হাজার টাকা মূল্যের রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে