বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও এইচএসসিতে এমসিকিউয়ের (MCQ) নম্বর কমল

news-image

২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ১০ নম্বর কমছে। এই ১০ নম্বরের জায়গায় সৃজনশীল অংশ যুক্ত হবে। এ ছাড়া আগামী বছরের (২০১৬) এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে আগে দিতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তর; তাপর এমসিকিউ প্রশ্নের উত্তর।

আজ বুধবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেশ কিছুদিন ধরেই এমসিকিউ প্রশ্নের নম্বর কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছিল। বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।

সাম্প্রতিক সময়ে এসএসসির মতো বিভিন্ন পাবলিক পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে, পরীক্ষা শুরুর আগেই এমসিকিউয়ের প্রশ্ন কোনো কোনো জায়গায় ফাঁস হয়ে যায়। পরীক্ষার হল থেকে ওই প্রশ্ন কোনো না কোনোভাবে বাইরে চলে আসছে। এমসিকিউ হওয়ায় সহজে এর উত্তর মিলিয়ে আবার পরীক্ষার হলে চলে আসছে। আবার পরীক্ষার হলে দেখাদেখি করেও এমসিকিউ প্রশ্নের উত্তর মেলানোর প্রবণতা দেখা যাচ্ছিল। এ ছাড়া এমসিকিউয়ের মাধ্যমে প্রকৃত মেধা যাচাই হয় না বলেও আলোচনা আছে। এসব প্রেক্ষাপটে এমসিকিউয়ের নম্বর পর্যায়ক্রমে কমিয়ে আনার আলোচনা চলছিল।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে