,

ফেব্রুয়ারিতে একই নম্বরে ভিন্ন অপারেটরে সেবা

news-image

আগামী ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা বা নম্বর অপরিবর্তিত রেখে যেকোনো অপারেটরে যেতে পারবেন গ্রাহকেরা। এই সুবিধা নিতে গ্রাহকদের সর্বোচ্চ ৩০ টাকা খরচ হবে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই তথ্য জানান।
 
তারানা হালিম বলেন, নিলামের মাধ্যমে ১৫ বছরের জন্য একটি কোম্পানিকে এমএনপি নিবন্ধন দেওয়া হবে। বছরে নিবন্ধন ফি হবে ২০ লাখ টাকা। নিবন্ধন দেওয়ার পর দ্বিতীয় বছর থেকে নিবন্ধন পাওয়া কোম্পানিকে সাড়ে পাঁচ শতাংশ হারে সরকারকে রাজস্ব দিতে হবে। বাংলাদেশি বা প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি এই নিলামে অংশ নিতে পারবে। বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি অংশীদার লাগবে। এক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের সর্বোচ্চ মালিকানা ৫১ শতাংশ হতে পারবে। কোনো মোবাইল অপারেটর এমএনপি নিবন্ধন নিতে নিলামে অংশ নিতে পারবে না।
 
তিনি জানান, আবেদনের তিন দিনের মধ্যে গ্রাহককে এ সেবা দিতে হবে এবং কোনো গ্রাহক যদি একবার অপারেটর বদলের পর আবারো অপারেটর বদল করতে চান তাহলে তাকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। প্রিপেইড ও পোস্ট পেইড উভয় ধরনের গ্রাহকই এমএনপি সুবিধা পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে