সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরিয়ারের বিষয়ে হিসেবি নন ঐশ্বরিয়া? আমি সব সময় প্রাণী ভালোবাসি : সানি লিওন

news-image

হিসেব কষে ঠিক পাঁচ বছর বাদে সিলভার স্ক্রিনে কামব্যাক করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবুও নাকি কেরিয়ারের ব্যাপারে একটুও হিসেবি নন তিনি! এমনটা দাবি করলেন নায়িকা নিজেই। বিয়ের পরেই তাঁর কেরিয়ারের এসেছিল ভাঁটার টান। আর আরাধ্যার মা হওয়ার পর তো মাতৃত্বই হয়ে ওঠে রাই সুন্দরীর ধ্যান-জ্ঞান। অনেক ভেবেচিন্তে পরিচালক সঞ্জয় গুপ্তর ‘জজবা’কে বেছে নিয়েছেন কামব্যাকের জন্য। তবুও ছবি মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে তাঁর স্বীকারোক্তি কেরিয়ারের ব্যাপারে কখনও নাকি ‘ক্যালকুলেটিভ’ ছিলেন না তিনি।aysiray

নায়িকার কথায়, 'যখনই সুযোগ এসেছে আমি কাজ করেছি। সই করার আগে চিত্রনাট্য পছন্দ হল কিনা সেটাই ছিল আমার কাছে জরুরি। তাই হিসেব করে অভিনয় আমার করা হয়নি।' ২০১০ এ হৃতিক রোশনের সঙ্গে ‘গুজারিশ’ ছবিতে তাঁকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল। মাঝে অনেক চিত্রনাট্য শুনেছেন তিনি। তবে পছন্দ হয়নি কোনােটাই। তাই কামব্যাকের জন্য ভাল চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন বচ্চন-বধূ। ‘জজবা’ তাঁর সেই আশা পূরণ করেছে বলেই দাবি করেছেন ঐশ্বরিয়া।

 

আমি সব সময় প্রাণী ভালোবাসি : সানি লিওন 

ভারতে প্রাণীদের রক্ষায় মানুষের আরও সচেতন হওয়া উচিৎ উল্লেখ করে প্রাণীপ্রেমী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন বলেছেন, আমি সব সময় প্রাণী ভালোবাসি। কেননা আমি মনে করি, মানুষ হিসেবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব; প্রাণীদের রক্ষা করা।sani
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে আয়োজিত ৩৫তম এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিমেলসের (পিএটিএ) এক অনুষ্ঠানে এ সব কথা বলেন সাবেক পর্নস্টার। ভারতের কেরালা রাজ্যকে পর্যটকবান্ধব করতে রাজ্য সরকার ‘কুকুর হইতে দূরে থাকার’ নীতি গ্রহণ করেছে। এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন সানি লিওন। সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে সানি বলেন, আমি মনে করি, এটা হাস্যকর সিদ্ধান্ত। আমরা এখন ২০১৫ তে আছি। মানুষ এখন অনেক বেশি স্মার্ট।