,

জনপ্রিয়তার কারণ বোকামি , ব্যর্থতার ভয়ই পরিশ্রমের প্রেরণা: আলিয়া ভাট

news-image

সেই যে 'কফি উইথ করণ'-এর র‌্যাপিড ফায়ার রাউন্ডে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিব্রত হয়েছিলেন। কিছু প্রশ্নের উত্তর গুলিয়ে ফেলেছিলেন। তার পর থেকেই আলিয়া ভাটের নির্বুদ্ধিতা নিয়ে শুরু হয় কৌতুক। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই পাওয়া যায় আলিয়াকে নিয়ে তৈরি ট্রল (ছবির সঙ্গে ব্যাঙ্গাত্মক সংলাপ)। তবে দর্শকের এ প্রতিক্রিয়ায় বিরক্ত নন 'হাইওয়ে' অভিনেত্রী; বরং মনে করেন, তাঁকে নিয়ে তৈরি এত সব কৌতুক কেবল তাঁর জনপ্রিয়তাই বাড়িয়েছে। 'আমাকে নিয়ে তৈরি কৌতুকগুলো বেশ জনপ্রিয়। সিঙ্গাপুরে এক ভদ্রলোক তো আমাকে চিনেছেন ওই সব ট্রল দেখেই। যতই মজা করা হোক, আখেরে এসব কৌতুক আমার জনপ্রিয়তাই বাড়িয়েছে,' বলেন আলিয়া। অনেক কৌতুকে তাঁকে 'বুদ্ধিহীন', 'স্টুপিড'ও উল্লেখ করা হলেও তাই খেপছেন না তিনি, 'আমাকে যা-ই বলুন আপত্তি নেই। দিনশেষে আমার ছবি দেখতে গেলেই খুশি।'

 

ব্যর্থতার ভয়ই পরিশ্রমের প্রেরণা: আলিয়া ভাট

ক্যারিয়ারে ব্যর্থতার আশঙ্কাই তাঁকে পরিশ্রম করার প্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। 'হাইওয়ে', 'টু  স্টেট', 'হাম্পটি শর্মা কী দুলহনিয়া'র মতো সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন আলিয়া।.alia lead

আলিয়া বলেন, "সফল না হওয়ার ভয় তো সব সময়ই থাকে। আমি বলতে পারব না যে, সাফল্য বা ব্যর্থতার ব্যাপারে আমি ভাবি না। সম্ভবত আমি এ ব্যাপারে সব সময়ই ভাবতে থাকি। এ কারণেই আরও বেশি পরিশ্রম করার প্রেরণা পাই।" পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়া মনে করেন, ভবিষ্যতের কথা বেশি চিন্তা করলে বর্তমানের সুন্দর সময়টা হারিয়ে যায়। তিনি বলেন, "কঠোর পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠার পাশাপাশি সহকর্মীদের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা এবং ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর পরবর্তী সিনেমা 'শানদার'। আলিয়া জানান, এ সিনেমায় কাজ করে তাঁর অন্য ধরনের অনুভূতি হয়েছে। আগামী ২২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।alia

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ