বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইআইইউএম’র উদ্যোগে মালয়েশিয়ায় নবীণ বরণ

news-image

মোঃশামীম সরকর,মালয়েশিয়া:- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত দেশটির অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির (আইআইইউএম) বাংলাদেশ কমিউনিটির ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বরণ করা হয়েছে নতুন শিক্ষার্থীদের। 

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে স্থানীয় সময় বিকেল ৫টায় ইউনিভার্সিটির মেইন অডিটোরিয়ামে এই নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

আইআইইউএম ছাত্র আতাউল হক প্রামানিকের সভাপতিত্বে নবীণ বরণ আনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.এ কে এম নুরুল আমিন, জেনারাল স্টাডিজ বিভাগের এসোসিয়েট প্রফেসর  ড. ইউসুফ আলি, পলিটিকাল বিভাগের এসোসিয়েট প্রফেসর  ড. এস এম রুহুল কুদ্দুস।যৌথ অনুষ্ঠানটি পরিচালনায় করেন  আইআইইউএম ছাত্র লিমন খান ও সয়েদ মাসরুর।

কমিউনিটির পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, সিনিয়র শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা নতুন ছাত্র ছাত্রীদের উদ্দেশে বলেন, বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা বিশ্বের দরবারে সুনাম রক্ষা করে চলেছে। তোমরাও সেই সুনাম ধরে রাখবে। আইআইইউএম ছাত্র-ছাত্রীরা এখান থেকে পাস করে বহু দেশে সুনাম সঙ্গে কাজ করে যাচ্ছে। আশা করি তোমরাও বাংলাদেশের
ভাবমূর্তি বজায় রাখবে। 
এছাড়া নতুন শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ কমিউনিটি।

বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থাপনায় ও অংশগ্রহণে ব্যান্ড সঙ্গীত, কৌতুক অভিনয় মঞ্চস্থ করা হয়। বাংলাদেশ কমিউনিটির ডকুমেন্টারি ও নাটক বড় পর্দায় প্রদর্শন হয়।অনুষ্ঠান শেষে কমিউনিটির পক্ষ থেকে রাতের খাবারের ব্যবস্থা করা হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে