বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফেসবুকের

news-image

আফ্রিকার ১৪টি দেশে স্যাটেলাইটের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ফেসবুক। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা সংযুক্ত হয়েছে ফ্রান্সের স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান ইউটেলস্যাট কমিউনিকেশনের সাথে। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এই সেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করা ফেসবুক অ্যামস-৬ (জিওস্টেশনারি) স্যাটেলাইটের সম্পূর্ণ ব্রডব্যান্ড ক্ষমতা কিনে নিবে। 
 তাতে করে আফ্রিকার পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দিকের দেশগুলোতে তারা তাদের বিনামূল্যের ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম হবে। এর জন্য অ্যামস-৬ স্যাটেলাইটের মাধ্যমে ফ্রান্স, ইতালি এবং ইসরায়েলের ডেডিকেটেড ইন্টারনেট গেটওয়ের সাথে সংযোগ স্থাপন করা হবে। এসব সংযোগ টার্মিনালে ৭৫ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) ব্যাসের ডিশ অ্যান্টেনা ব্যবহার করা হবে। ইউটেলস্যাটকে সাথে নিয়ে ফেসবুকের এই পরিকল্পনার আর্থিক উত্স সম্পর্কে অবশ্য এখনও কোনো তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে ফেসবুকের নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পের জন অর্থায়ন করা হবে। অনগ্রসর অঞ্চলকে বিনামূল্যে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে এটাই ফেসবুকের প্রথম উদ্যোগ নয়। এর আগে ইন্টারনেট ডটঅর্গ (অনেক দেশে ফ্রি বেসিকস নামে পরিচালিত) প্রকল্পের আওতায় বিভিন্ন দেশেই বিনামূল্যের ইন্টারনেট সেবা প্রদান করে আসছে ফেসবুক।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম