বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বস্তিতে মিমো , আবার বড় পর্দায় নিয়মিত হয়ে উঠছেন চিত্রনায়িকা পপি , আবার ঢাকায় সুনিধির কনসার্ট

news-image

টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন ‘সুপার হিরো সুপার হিরোইন’খ্যাত অভিনেত্রী লামিয়া মিমো। বিভিন্ন চ্যানেল তার অভিনীত প্রচার চলছে একাধিক ধারাবাহিক। পাশাপাশি কাজ করছেন খণ্ড নাটকেও। নাটকে পূর্ণ চাঞ্চল্য নিয়ে কাজ করলেও ব্যক্তিজীবনে অনেকটা অস্বস্তিতেই রয়েছেন মিমো। সমপ্রতি জন নামের এক ব্যক্তির সঙ্গে ভাল বন্ধুত্ব হয় তার। বন্ধুত্ব থেকে সমপর্কটি প্রেমের দিকে এগিয়ে গেছে বলে জানান মিমো। তবে এখনও বিয়ে নিয়ে তেমন কোন পরিকল্পনা হয়নি।mimo

এর আগেই বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে চটকদার সংবাদ প্রকাশ হওয়ায় বেশ বিভ্রান্তিতে পড়েন। এ ব্যাপারে মিমো মানবজমিনকে বলেন, জনের সঙ্গে এখনও আমার কিছুই হয়নি। ভাল একটা সম্পর্ক তৈরি হয়েছে। তবে এখনই যে বিয়ে করছি তা চূড়ান্ত হয়নি। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে আমার সঙ্গে জনের আংটি বদল হয়ে গেছে। শিগগিরই আমরা বিয়ে করছি। এমন তথ্যের কোন ভিত্তি নেই। পথ চলতে গিয়ে  কাউকে না কাউকে ভাল লাগতে পারে কিংবা সম্পর্ক তৈরি হতে পারে। তাই বলে সেটাকে কেন নোংরাভাবে উপস্থাপন করা হচ্ছে বুঝতে পারছি না। আগে যা হয়েছে সেটা ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাই। আমার পরিবারও তাই চায়। এখন আমি আমার পরিবারের ওপর নির্ভরশীল। জনের ব্যাপারে আমি নিজে কোন সিদ্ধান্ত নেব না। আর বিয়ে করলেও সবাইকে জানিয়ে করবো। এদিকে বর্তমানে যেসব ধারাবাহিকে মিমো অভিনয় করছেন সেগুলো হলো- ‘ঘরওয়ালী পরওয়ালী’, ‘নন্দিনী’, ‘রঙের মেলা’, ‘পঞ্চ প্রেমিক’ ইত্যাদি। এছাড়াও কিছুদিনের মধ্যে কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।  


বড় পর্দায় নিয়মিত হয়ে উঠছেন চিত্রনায়িকা পপি 
কাজের ধারাবাহিকতায় আবার বড় পর্দায় নিয়মিত হয়ে উঠছেন চিত্রনায়িকা পপি। কিছুদিন আগে তিনি ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। পপি জানান, আরও নতুন কয়েকটি চলচ্চিত্রে কাজ করবেন তিনি। সেই নতুন কয়েকটির একটি হচ্ছে ‘দি আমেরিকান ড্রিম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন এম জসীম উদ্দিন। সম্প্রতি বিএফডিসিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।popy

আর  সে সভাতেই জানানো হয়, চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে  অভিনয় করছেন পপি। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘দি আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রটির গল্প মূলত আমাকে খুব আগ্রহী করে তুলেছে কাজটি করার জন্য। আমাদের দেশের অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকা যাওয়ার। সেই স্বপ্নের বিষয় নিয়েই মূলত এগিয়ে যাবে এ চলচ্চিত্রের গল্প। আমার চরিত্রের নাম বাঁধন। আশা করি ভাল একটি চলচ্চিত্র হবে এটি। পপি জানান, শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। পরিচালক জানান, মূলত ইংরেজি ভাষায় নির্মিত হবে এটি। পরে তা আবার বাংলায় ডাবিং করা হবে। এদিকে পপি জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করছেন ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে। এ চলচ্চিত্রের কিছু দৃশ্যের চিত্রায়ণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তবে পরবর্তী শিডিউল এখনও চূড়ান্ত হয়নি। গত ঈদে পপি তিনটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ‘দুই বেয়াইয়ের কীর্তি’। এটি গত ২৯শে মে মুক্তি পায়।

 

আবার ঢাকায় সুনিধির কনসার্ট
 
ঢাকায় আয়োজিত কয়েকটি কনসার্টেই এর আগে শ্রোতা-দর্শক মাতিয়ে গেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। তারই ধারাবাহিকতায় আবারও ঢাকায় আসছেন তিনি। ‘উইন্টার ব্লাস্ট্র-২০১৫’ নামক একটি কনসার্টে গান গাইতেই মূলত তার এবারের সফর। আগামী ৬ই নভেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে।
sunidi

সন্ধ্যা ৭টা থেকে মধ্য রাত পর্যন্ত চলবে কনসার্ট। এর আয়োজন করছে ইনসেপশন। খুব শিগগিরই কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। এদিকে সর্বশেষ ‘সুনিধি চৌহান লাইভ কনসার্ট’-এ গাইতে চলতি বছরের ১৬ই এপ্রিল ঢাকায় এসেছিলেন সুনিধি। এবার সুনিধির সঙ্গে এ কনসার্টে গান পরিবেশন করবেন বাংলাদেশের শীর্ষ সংগীত পরিচালক ও শিল্পী হাবিব ওয়াহিদও। হাবিব বর্তমানে তিন মাসের সফরে রয়েছেন আমেরিকায়। ২৩শে অক্টোবর দেশে ফিরবেন তিনি।