কসবায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

news-image

জেলার কসবা উপজেলায় মোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুটি ইউনিয়নের রামপুর গ্রামে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সোমা আক্তারের স্বামী রিকশাচালক রাসেল মিয়া (৩৫) নেশা করতেন। আর এ নেশার টাকার জন্য তার স্ত্রীকে প্রায়ই চাপ দিতেন। রাসেল মিয়া সোমবার ভোরে নেশাগ্রস্ত হয়ে টাকার জন্য তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মহিউদ্দিন জানান, রাসেল মিয়াকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার