,

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জামায়াত শিবির কর্মী আটক

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ জিহাদী লিফলেট ও বইসহ জামায়াত-শিবিরের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাওয়ার হাউস রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে।
তারা হলেন, জামায়াত কর্মী মাওলানা দিদার (৩৫), শিবির কর্মী রাসেল (২৭), সামিরাত (২৫), সোহেল (২৪), মাঈনুদ্দীন (২৪)।
পুলিশ জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা পাওয়ার হাউস রোডের একটি মেসে গোপনে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ওই মেসে অভিযান চালিয়ে ১০ কর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় মেস থেকে বিপুল পরিমাণ জিহাদী লিফলেট ও বই উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ