,

যেভাবে আপনার রান্নাঘরকে স্বাস্থ্যকর রাখবেন

news-image

রান্নাঘর স্বাস্থ্যকর রাখার বিষয়টি সবারই মেনে চলা উচিত। বিশেষ করে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ নানা রোগের কারণ হতে পারে। এ লেখায় রয়েছে এ ধরনের কয়েকটি পরামর্শ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

-আপনার রান্নাঘরের কাউন্টার বহু কাজের জন্য ব্যবহৃত হয়। এখানে কাচা শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত রাখা হয়। এ স্থানটি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে জীবাণুনাশক কোনো পদার্থ দিয়ে এ স্থানটি নিয়মিত পরিষ্কার করুন।
-কিচেন কাউন্টার বা অন্য সব কাজের স্থানে চামচ-ছুরি ইত্যাদি রাখা বাদ দিন। এতে ব্যাকটেরিয়া বিস্তার করতে পারে।
যেভাবে আপনার রান্নাঘরকে স্বাস্থ্যকর রাখবেন
 kitchen


-রান্নাঘরে ময়লা রাখার জন্য ব্যবহৃত ডাস্টবিন সব সময় ঢেকে রাখুন। প্রতি রাতে এতে সাবধানে কীটনাশক স্প্রে করুন যেন পোকামাকড় না হয়।
-ফ্রিজের হাতলে প্রচুর ব্যাকটেরিয়া হয়। এটি নিয়মিত পরিষ্কার করুন।
-রান্নাঘরের মেঝেতে খাদ্যদ্রব্য কিংবা ব্যবহৃত উচ্ছিষ্ট উপাদানের কারণে প্রচুর নোংরা ও রোগ-জীবাণু হয়। এ কারণে হাতের কাছে একটি মপ রাখুন এবং তা নিয়মিত পরিষ্কার করুন।
-সবজি ও মাংসের জন্য পৃথক চপিং বোর্ড রাখুন। একত্রে কাচা মাংস, মাছ এবং সবজি রাখবেন না। কাচা মাংসের জীবাণু থেকে সাবধান।
-রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে পেঁয়াজ কার্যকর। এজন্য একটি পেঁয়াজ কয়েক টুকরো করে কেটে রান্নাঘরের বিভিন্ন কোনে রাখুন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর