বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরতি চান ড্যানিয়েল ক্রেগ

news-image

পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন এমন জল্পনা কল্পনার মধ্যেই বর্তমানে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেছেন, পরবর্তী জেমস বন্ড ফ্রাঞ্চাইজে তিনি থাকবেন কিনা এই নিয়ে তার কাছে কোনো সঠিক উত্তর নেই। ৪৭ বছর বয়সী এই অভিনেতা বন্ড সিরিজের চারটি ছবিতে অভিনয় করেছেন। সামনেই মুক্তি পাচ্ছে বন্ড সিরিজের ‘স্পেকটার’ ছবিটি। 
এন্টারটেইনমেন্ট উইকলি’র প্রতিবেদনে বলা হয়েছে, ড্যানিয়েল জানিয়েছেন তিনি স্পেকটর ছবিটির জন্য দুই বছর সময় দিয়েছেন। এখন তিনি বিরতি চান। তিনি বলেন, স্বাভাবিক জীবনে ফেরার জন্য আমার বিরতি দরকার। আমার পরিবারের সাথে নতুন করে আমার সময় দেয়া দরকার। মানুষ আমার কাছে উত্তর চাচ্ছে , আমি বন্ড হব কিনা। কিন্তু আমার কাছে এর কোনো উত্তর নেই।

আগামী ২৬ অক্টোবর ‘স্পেকটর’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ৬ নভেম্বর ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। খবর: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে