বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্ন চরিত্রে শিমু , পপির ‘দি আমেরিকান ড্রিম’

news-image

একযুগের বেশি সময়ে তার অভিনয়ে এসেছে নিজস্ব একটি ধরন। যে কারণে একেবারেই আলাদা অনেক দর্শক তৈরি হয়েছে তার অভিনয়ের ভালোলাগাকে ঘিরে। তিনি নন্দিত জনপ্রিয় নাট্যাভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয়ে নিজের সর্বোচ্চ মেধা দিয়েই সব সময় তিনি তার চরিত্রকে চিত্রণ করে এসেছেন।
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে শিমু অভিনীত ধারাবাহিক নাটক ‘লেক ড্রাইভ লেন’। নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এই নাটকে দর্শকরা তাকে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। নাটকের গল্প প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘ লুত্ফর রহমান ‘রহমান’ গ্রুপের কর্ণধার। এই লেক ড্রাইভ লেন দিয়েই তার আবাসিক ব্যবসার শুরু। আজ তিনি নামকরা শিল্পপতি।
একমাত্র ছেলে জায়েদ উচ্চাভিলাষী। অক্সফোর্ড থেকে উচ্চশিক্ষা নিয়ে এসে বাবার ব্যবসাকে চ্যালেঞ্জ করে নিজে ব্যবসা শুরু করেছে। কিন্তু তার ব্যবসার ধরন ও আচরণ বাবা মোটেই পছন্দ করেন না।
আবীর রহমান ছোট ভাইয়ের একমাত্র সন্তান। ছোট ভাইয়ের হঠাত্ মৃত্যুতে তার ছেলে আবীরকে লুত্ফর রহমান স্নেহ দিয়ে মানুষ করেছেন। সে চারুকলার পোস্টগ্রাজুয়েট করা আর্টিস্ট, লুত্ফর রহমানকে বাবার মতোই শ্রদ্ধা করে। পথ শিশুদের কল্যাণে একটা এনজিও চালায়, ব্যবসার প্রতি একেবারেই আগ্রহ নেই তার। দর্শকরা এই নাটকে আমাকে নতুনভাবে খুঁজে পাবেন। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’

 

পপির 'দি আমেরিকান ড্রিম'
 

এবার সাইমনের সাথে 'দি আমেরিকান ড্রিম' নামে চলচ্চিত্রে দেথা যাবে পপিকে। এতে বাঁধন নামে এক ড্যাশিং মেয়ের  চরিত্রে অভিনয় করবেন তিনি। এ উপলক্ষে  শনিবার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক মহরত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়াও ছিলেন ছবির পরিচালক জসীম উদ্দিন, চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক সায়মনসহ আরো অনেকে।pop
 
উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান ছবির অভিনয় শিল্পীদের প্রশংসা করে বলেন, 'এই ছবিতে যারা অভিনয় করছেন, তারা সকলেই গুণী শিল্পী। তাদের অনেককেই আমি চিনি। যদিও তাদের সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই। টেলিভিশনের পর্দায় তাদের দেখা মিলে।'
 
ছবির গল্প এরকম যে, দীপ নামে এক তরুণ আমেরিকার কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনা করে। পাশাপাশি একটি বাংলা দৈনিকের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। প্রেমিকা বাঁধনকে বউ পরিচয়ে আমেরিকা নিয়ে যায়। কিন্তু বাধন একসময় দীপকে ফাঁদে ফেলে সুমন নামে আরেকজনের সঙ্গে পালিয়ে যায়। সুমন আগে ঢাকায় থাকত। তিনবার বিএ ফেল করেছে। এক সময় ভাবল আমেরিকায় যাবে। সেই স্বপ্ন আঠারো বার বিফল হয়। শেষে নাম পরিবর্তন করে ‘আদনান’ নামে আরেকজনের ভিসায় আমেরিকা যায়। সুমনের চরিত্রে অভিনয় করছেন সায়মন। দীপের চরিত্রে পরিচালক নিজেই থাকছেন। সিনেমায় নতুন রূপে দেখা যাবে গ্লামারগার্ল পপিকে-এমনটায় জানালেন পরিচালক।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে