শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির প্রতিবাদে কৃষকদের ডিসি অফিস ঘেরাও

BBaria map-2ডেস্ক রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরসহ আশেপাশের কয়েকটি গ্রামের কৃষকদের হালের বলদ, পানি সেচের মেশিন, নৌকাসহ কৃষি সরঞ্জামাদি অব্যাহতভাবে চুরির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার কৃষক বিক্ষোভ মিছিল করে ডিসি অফিস ঘেরাও করেছে। এ সময় কৃষকরা ডিসির কাছে চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

কৃষকদের অভিযোগ, ভাদুঘর ও আশেপাশের মাশাউড়া, টেকেরখলা, দেওদিনা, ছাইরদাইরা বিল এলাকায় প্রায় প্রতিদিনই কৃষকদের হালের বলদ, দুধের গাভি, সেচ মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হচ্ছে।

এ ব্যাপারে থানায় একাধিকবার জানানো হলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর প্রতিবাদে ভাদুঘর থেকে কয়েক হাজার কৃষক মিছিল করে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে চোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।

শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা