,

নাসিরনগরে এক স্কুল শিক্ষককে মারধর করে স্বর্ণালস্কার ছিনতাই

news-image

আকতার হোসেন ভুইয়া : নাসিরনগরে সৈকত দত্ত নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে জনসমক্ষে পিটিয়ে জখম করে স্বর্ণালস্কার ছিনিয়ে নিয়ে যায় দূবৃর্ত্ত্বরা।শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ফুলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক গোর্কণ ইউনিয়নের নুরপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এ ব্যাপারে থানায় এজাহার দেয়া হয়েছে। জানা যায় ঘটনার দিন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষক সৈকত দত্ত(৩০) কয়েকজনের সঙ্গে ফুলপুর মোড় বাজারে লবু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন। হঠ্যাৎ  জালাল মিয়া ও দুলাল মিয়াসহ ৫/৬ জন সেখানে হাজির হয়। এরপর অতর্কিতভাবে হামলা চালিয়ে শ্বাসরোধ করে কিল-ঘুষি  ও রড দিয়ে আঘাত করে নগদ ৫ হাজার টাকা,এক ভরি ওজনের একটি স্বর্ণের বেসলেট ও মূল্যবান পাথরের ২টি আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  এ ব্যাপারে শিক্ষক সৈকত দত্ত পল্লব বাদি হয়ে নাসিরনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এস আই মহিউদ্দিন সুমন  ঘটনার সত্যতা স্বীকার করেছে। 
 


              

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ