,

যে কারণে ক্ষমা চাইলেন ‘সিকান্দার বক্স’র নির্মাতা

news-image

বাংলাভিশনে প্রতি ঈদে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছিলো ‘সিকান্দার বক্স’। নির্মাতা সাগর জাহান পরিচালিত এই ধারাবাহিকটি প্রচারের পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিন্তু এবারের ঈদের পর থেকে এই নাটকটি বন্ধ করে দেয়া হয়। যা নিয়ে তুমুল হৈ চৈ শুরু হয় দেশজুড়ে।

এদিকে নাটকটি বন্ধ করে দেয়ায় ‘সিকান্দার বক্স’ এর জনক ক্ষমা চাইলেন দর্শকদের কাছে। তিনি বললেন, দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। নাটকটি বন্ধ করায় ভক্তদের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি।

সাগর জাহান এক ফেসবুক ষ্ট্যাটাসে লেখেন, এতদিন অনেক স্টাটাস লিখেছি। কিন্তু এবারই প্রথমবারের মতো কোন স্টাটাস লিখতে গিয়ে ভীষণ খারাপ লাগছিল। আরমান ভাইয়ের পর আর কোন ক্যারেক্টারকে বাংলাদেশের মানুষ এতটা ভালোবাসত এটা কখনোই ভাবতে পারিনি। নাটকটির নির্মাণ বন্ধ করলে অনেকেই আমাকে হত্যারও হুমকি দিয়েছে। একটা নাটকের প্রতি কতোটা ভালোবাসা থাকলে একজন ভক্ত এমনটা করে। সাগর জাহান বলেন, আসলে সব সুন্দরেরই একটা শেষ আছে। তাই ভালো থাকতেই নাটকটা শেষ করছি। আরমান ভাইও কিন্তু দর্শকপ্রিয়তা থাকতেই বন্ধ করেছিলাম। এখনও কিন্তু আরমান ভাইকে সবাই মনে রেখেছে। সিকান্দার বক্সের সমাপ্তিটা সুন্দরভাবে করতে পারছি বলেই ভালো লাগছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই দর্শকদের বিনোদনের খোড়াক জুগিয়েছে ‘সিকান্দার বক্স’ নাটকটি। নাটকের প্রধান চরিত্র সিকান্দার বক্সের খ্যাতি এখন দেশজোড়া। সিকান্দারের হাঁটা-চলা, অঙ্গভঙ্গি কিংবা কথাবার্তা-সবকিছুই অনুসরণ করে দর্শকরা। মানুষের যাপিত জীবনের প্রভাব বিস্তার করে আছে ‘সিকান্দার বক্স’।

‘আমার এত আবেগ ক্যারে’, ‘ফহিন্নির ফহিন্নি’ ডায়লগগুলো এখন মানুষের মুখে মুখে। ফেসবুকের ফটো কমেন্টের বেশিরভাগই সিকান্দার বক্সের দখলে। সিকান্দার বক্স ‘এখন অনেক বড়’, ‘এখন বিরাট মডেল’, ‘এখন কক্সবাজারে’, ‘এখন পাগল প্রায়’, ‘হাওয়াই গাড়ি’, ‘এখন বান্দরবানে’, ‘এখন রাঙামাটি’ শেষ করে এবার ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’ ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে