,

আখাউড়ায় আওয়ামীলীগের কার্যালয় আগুনে পুড়ে ছাই ।

gggggggggggggggggggggggg-150x150প্রতিনিধি : রহস্যজনক আগুনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের সড়ক বাজার মটরস্ট্যান্ডে একটি মার্কেটের তিন তলায় অবস্থিত কার্যালয়টিতে আগুন লাগে। প্রায় আধাঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুণ নিয়ন্ত্রনে আনে। আওয়ামীলীগ নেতাদের ধারণা আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে কার্যালয়টি বিভিন্ন স্থানে ফাটল ধরায় সিটেকে সিলগালা করার নির্দেশ দিয়েছেন ইউওনও।


উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র দাস জানান, বিকেলে ৫ টার পর তালা দিয়ে তিনি কার্যালয় তালা দিয়ে বের হন। কিছুক্ষণ কার্যালয় থেকে ধুয়ার কুন্ডলী দেখতে পেয়ে ছুটে যান। কিছুক্ষনের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়।


উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান,আগুনে কার্যালয়ে থাকা শতাধিক চেয়ার,চারটি ফ্যান,স্টিলের আলমারি,টেবিল,সাংগঠনিক কাগজপত্র,উপজেলা নির্বাচনের হ্যান্ডবিলসহ সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তিনি নিশ্চিত করতে পারেননি।


ফায়ার সার্ভিসের দলনেতা মো.মোশারফ হোসেন জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এদিকে ঘটনার খবর পেয়ে থানার ওসি অং সা থোয়াই,ইউএনও মো.খুরশিদ শাহরিয়র এবং আওয়ামীলীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পরিদর্শন শেষে ই্উএনও মো.খুরশিদ শাহরিয়র জানান,ঝুকিপূর্ন হয়ে পড়ায় আমরা কার্যালয়টি সিলগালা করে দিয়েছি। তবে বৈদ্যুতিক শট সার্কিট না নাশকতা তা তদন্তে বেড়িয়ে আসবে। 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা