,

শিক্ষামন্ত্রীর সঙ্গে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা

news-image

পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আগামী ৬ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন। এদিন বেলা তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসায় সাক্ষাৎ করেন। সেখানে এ সময় নির্ধারণ হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীর সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রীও গতকাল সচিবালয়ে এক সভা থেকে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
জানতে চাইলে এ এস এম মাকসুদ কামাল আজ প্রথম আলোকে বলেন, ৬ অক্টোবর সকালে তাঁরা ফেডারেশনের সভা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন। এরপর বেলা তিনটায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে ওই দিনেই ফেডারেশনের আরেকটি জরুরি সভা করে আন্দোলনসহ পরবর্তী কর্মকৌশল ঘোষণা করা হতে পারে।
শিক্ষকেরা পৃথক বেতন কাঠামো সহ কয়েকটি দাবিতে গত প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন। এর মধ্যেই গত ৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দিয়ে অষ্টম বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর শিক্ষকদের আন্দোলন আরও জোরদার হয়। তখন থেকে শিক্ষকেরা কর্মবিরতিসহ আরও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাঁরা বলেছেন, দাবি পূরণ না হলে ৯ অক্টোবর থেকে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাধাগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, কয়েক দিন আগে ফেডারেশনের ৪ জন নেতা শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বাসায় অনানুষ্ঠানিকভাবে বৈঠক করেছিলেন। তবে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে