,

ভিডিওকেও করা যাবে ফেসবুকের প্রোফাইল পিকচার

news-image

গ্রাহকদের বরাবরই নতুন কিছু না কিছু উপহার দেয় ফেসবুক। এবারও একটি বড়সড় চমক দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। এখন থেকে ফেসবুকের গ্রাহকরা ছোটখাটো ভিডিওকে নিজের প্রোফাইল পিকচার বানাতে পারবেন।
 
বুধবার নয়া এ ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে গ্রাহকরা তাদের প্রোফাইলকে আরও আকর্ষণীয় করতে পারবেন।
 
ভিডিওকেও করা যাবে ফেসবুকের প্রোফাইল পিকচার
এজন্য মোবাইল প্রোফাইল রিডিজাইন করেছে ফেসবুক। এতে সর্বোচ্চ ৭ সেকেন্ডের ভিডিওকে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যাবে।
oo
 
এছাড়া অ্যানিমেটেড পিকচারকেও ফেসবুকের প্রোফাইল পিকচার বানাতে পারবেন গ্রাহকরা।
 
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিছু সংখ্যক আইফোন ব্যবহারকারী মোবাইল অ্যাপে এই ফিচার চালু হয়েছে। শিগগিরই তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
 
প্রতিদিন প্রায় ১০০ কোটি মানুষ নিজেদের প্রোফাইল দেখেন বলে জানিয়েছে ফেসবুক। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে