বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

news-image

আগামী ১৬ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ জেলায় ৪৪৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ২৫৭ জন। 
গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জেলাগুলো হলো— চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ,  মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট। আজ ২ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং ৩ অক্টোবর থেকে প্রার্থীরা স্ব স্ব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
 
মন্ত্রণালয় জানিয়েছে, লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক ঘড়ি বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া যাবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাত্ক্ষণিক বহিষ্কার করা হবে। উক্ত জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd-এ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট: www.dpe.gov.bd-এ পাওয়া যাবে। অন্যান্য জেলার পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল