,

সোনমের জীবনে সবার প্রিয় ‘প্রেম’ , অর্জুনে মজেছেন জ্যাকুলিন!

news-image

বলিউডে সবার আকাঙ্ক্ষিত 'প্রেমের' সঙ্গে জুড়ে যাচ্ছেন আরেক সেনশেসন সোনপ কাপুর। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবচেয়ে প্রিয় চরিত্রটি হলো 'প্রেম'। এই নামে সালমান বহু ছবিতে মাত করে দিয়েছেন। নতুন ছবির মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর আবারো এক হচ্ছেন পরিচালক সুরজ বারজাতিয়া এবং সালমান।  images (9)

স্বাভাবিকভাবেই সুরজ ও সালমানের এক হওয়ার মাধ্যমে সবচেয়ে আকাঙ্ক্ষিত পরিচালক-অভিনেতা জুটির আবির্ভাব ঘটছে। বিশেষ করে সুপার ডুপার হিট 'বজরঙ্গি ভাইজান'-এর পর সালমানের পরবর্তী ছবি 'প্রেম রতন ধান পায়ো' নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তা ছাড়া এ ছবিতেই থাকছেন আরেক প্রিয় তারকা সোনম। দর্শকের প্রিয় চরিত্র প্রেম-এর সঙ্গে এবার সোনমের প্রেমকাহিনী উঠে আসবে পর্দায়।

এই প্রথমবারের মতো সোনম ও সালমানকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন বিশাল দর্শক শ্রেণি। ফক্স স্টার স্টুডিওস এবং রাজশ্রী প্রোডাকশনের প্রেজেন্টেশনে নভেম্বরের ১২ তারিখে মুক্তি পেতে চলেছে ছবিটি।
 

অর্জুনে মজেছেন জ্যাকুলিন!
  
বলিউডের নতুন ‘লভ বার্ড’ নিয়ে জোরেশোরেই চলছে গুঞ্জন। শোনা যাচ্ছে, জ্যাকুলিন ফার্নান্দেজ নাকি অর্জুন কপুরে মজেছেন। বি-টাউনে বেশ কিছু দিন ধরেই চলছে এমন কানাকানি। 
তবে তাদের কাছে এ নিয়ে জানতে চাইলে আকাশ থেকে পড়েন দুজনেই! তারা এতটাই অবাক হয়েছিলেন যে উপস্থিত সাংবাদিকরাও ঘাবড়ে যান। জ্যাকুলিন বলে ওঠেন, ‘ওহ! মাই গড।’ তার পর সকলের সামনে সত্যিটা স্বীকার করে নেন তিনি। অর্জুন তার বহু দিনের বন্ধু। তবে তার সঙ্গে যে ডেটিং করছেন না, তা স্পষ্ট করে দেন নায়িকা।
jakuln
 
জ্যাকুলিনের কথায়, 'ইন্ডাস্ট্রিতে আমার প্রথম বন্ধু সোনম। আর অর্জুন ওর ভাই হওয়ায় ওর সঙ্গেও প্রথম দিন থেকে বন্ধুত্ব। তখন আমি বরুণ ধাওয়ান, রণবীর কপুর, রণবীর সিং কাউকে চিনতাম না। তবে অর্জুনের সঙ্গে আমার শুধুই বন্ধুত্বের সম্পর্ক।'
 
তাদের এই সম্পর্ক নিয়ে কয়েক দিন আগেই বেশ বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী। তিনি বলেছিলেন, সম্পর্ক নিয়ে সকলে তাকেই প্রশ্ন করছেন। অর্জুনকেও প্রশ্ন করা উচিত। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে