,

অর্জুনকে বিয়ে নিয়ে মুখ খুললেন সুজানা

news-image

হৃতিক রোশনের সঙ্গে বিচ্ছেদের পর কয়েকদিন আগে সংবাদমাধ্যমে একটি খবর ছড়ায় দুই সন্তানের মা সুজানা খুব শীঘ্রই হৃতিকের এক ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করতে চলেছেন। তারপর আবার সম্প্রতি এক ক্যাফেতে অর্জুন রামপাল এবং সুজানাকে একসঙ্গে দেখাও যায়। সবকিছু নিয়েই আরও জল্পনার সৃষ্টি হয়। 
কিন্তু সমস্ত জল্পনাকে গুজব বলে সুজানা দাবি করেছেন অর্জুনকে বিয়ে করছেন না তিনি । তার সঙ্গে তিনি এটা জানাতেও ভোলেননি, তিনি একজন গর্বিত ‘সিঙ্গেল মাদার’।
বলিউড অন্দরে অনেকদিন ধরেই গুজব ছিল অভিনেতা হৃতিক রোশনের ১৩ বছরের বিবাহিত জীবন ভেঙে যায় সুজানার, অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই। এদিকে অর্জুন আবার প্রাক্তন মডেল মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন। তাদেরও দুটি সন্তান রয়েছে।
সংবাদমাধ্যমকে এধরণের খবর ছড়ানোর জন্য দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন সুজানা। তিনি আরও বলেন, মিথ্যে গসিপ যখন লোকের মুখে ছড়ায় তখন সেই ব্যক্তির সঙ্গে যুক্ত পরিবার ও বন্ধু-বান্ধবরাও এধরণের খবরে আঘাত পান। কিছু মিথ্যে খবর রটানোর আগে এটা সকলেরই মাথায় থাকা উচিত, সেই খবরে কেউ যেন আঘাত না পান। নিজেকে একজন গর্বিত ‘সিঙ্গেল মাদার’ হিসেবেও আখ্যা দিয়েছেন সুজানা। অর্জুন-মেহেরেরও দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে এমন খবরে একাধিকবার চটেছেন অর্জুনও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে