,

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায়  ঢাকা-সিলেট   মহাসড়কে   অবরোধ  সৃষ্টি   করে   বিক্ষোভ   করেছে জেলা লোকাল বাস মালিক-শ্রমিকরা। বাস চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরাইল-বিশ্বরোড মোড়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে কয়েক জন সিএনজি অটোরিকশা চালক আনোয়ার ও মুসলিম নামে দিগন্ত পরিবহনের একটি বাসের চালক ও হেলপারকে মারধর করেন। এ ঘটনায় আহত হয়ে বাস চালক আনোয়ারকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এরই জের ধরে হামলাকারী সিএনজি অটোরিকশা চালকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  বৃহস্পতিবার  সকাল  ১০টার দিকে জেলা লোকাল বাস মালিক-শ্রমিকরা সরাইল-বিশ্বরোড মোড়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন।খাঁটিহাতা   হাইওয়ে   পুলিশ   ফাঁড়ির   উপ-পরিদর্শক   (এসআই)   শরিফ   উদ্দিনভূইয়া   জানান,   হামলাকারী   সিএনজি   অটোরিকশা   চালকদের   বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চালচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে