,

দুটি মডেলের নেক্সাস স্মার্টফোন আনল গুগল

news-image

একসঙ্গে দুটি নেক্সাস স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে 'নেক্সাস ৫এক্স' ও 'নেক্সাস ৬পি' মডেলের স্মার্টফোন প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ৫.২ ও ৫.৭ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোন দুটি গুগলের হয়ে তৈরি করেছে এলজি ও হুয়াওয়ে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ মার্শম্যালো সংস্করণে চলা স্মার্টফোন দুটি কিনতে গুনতে হবে যথাক্রমে ৩৭৯ ও ৪৯৯ মার্কিন ডলার। তবে চাইলেই সহজে মিলবে না, অগ্রিম বুকিং দিতে হবে। আজ থেকে যুক্তরাষ্ট্রে এবং আগামী সপ্তাহ থেকে অন্যান্য দেশে অগ্রিম বুকিং কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধার নেক্সাস ৬পি স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, তিন গিগাবাইট র‌্যাম, সামনে পেছনে ৮ ও ১২.৩ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটির ধারণক্ষমতা যথাক্রমে ৩২, ৬৪ ও ১২৮ গিগাবাইট। অন্যদিকে ৬৪ বিটের স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসরে চলা নেক্সাস ৫এক্স স্মার্টফোনে রয়েছে ২গিগাবাইট র‌্যাম, ১৬ ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা ও ১২.৩ মেগাপিক্সেল ক্যামেরা। অনুষ্ঠানে পিক্সেল সি ট্যাবলেট কম্পিউটারের পাশাপাশি নতুন ক্রোমকাস্ট টিভি ডংগলও আনার ঘোষণা দেয় গুগল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে